FAQ’s
❓ Frequently Asked Questions (FAQs) – Bisarod.com
আপনি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দের পণ্য সার্চ করতে পারেন। প্রয়োজনীয় পরিমাণ নির্বাচন করে “Add to Cart” করুন, তারপর Checkout করে অনুমোদিত পেমেন্ট মাধ্যমে লেনদেন শেষ করুন। অর্ডার নিশ্চিত হওয়ার পরে আমরা পণ্য সংগ্রহ ও শিপমেন্ট শুরু করি।
By Air পণ্য সাধারণত ১৫-২০ কার্যদিবসের মধ্যে পৌঁছায়। By Sea পণ্য প্রায় ৪৫-৬০ কার্যদিবসের মধ্যে ডেলিভারি হয়। দেশের কাস্টমস প্রসেসিং বা অন্যান্য পরিস্থিতি ডেলিভারিতে সাময়িক প্রভাব ফেলতে পারে।
হ্যাঁ, একাধিক পণ্য একই অর্ডারে যোগ করা যাবে। তবে প্রতিটি প্যাকেটের ওজন আলাদাভাবে হিসাব করা হবে, এবং Shipping Charge চূড়ান্ত ওজন অনুযায়ী নির্ধারিত হবে।
আপনি আমাদের অনুমোদিত ব্যাংক একাউন্ট বা বিকাশ মার্চেন্ট একাউন্টের মাধ্যমে লেনদেন করতে পারেন। ক্যাশ লেনদেন সীমিত ও অফিসে এসে রশিদ সংগ্রহের মাধ্যমে করা উচিত। অননুমোদিত চ্যানেলে লেনদেন করা বিপজ্জনক।
পণ্য হাতে পাওয়ার ২ দিনের মধ্যে ছবি সহ ক্লেইম সাবমিট করুন। আমাদের টিম দ্রুত পর্যালোচনা করে রিফান্ড বা রিটার্ন প্রসেস করবে। ইলেকট্রনিক পণ্যে কোনো ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
হ্যাঁ, আমরা চায়না থেকে সরাসরি সাপ্লায়ারদের সাথে কাজ করি। তবে অর্ডার প্লেস করা হলে তা আমাদের মাধ্যমে সংগ্রহ ও শিপমেন্ট হয়।
Shipping Charge অর্ডারের ওজন, পণ্যের ক্যাটাগরি ও মূল্য অনুযায়ী নির্ধারিত হয়। By Air বা By Sea শিপমেন্টের চার্জ পূর্বে প্রদর্শিত রেট অনুযায়ী ফাইনাল হয়। দেশের কাস্টমস আইন প্রয়োগের কারণে চার্জ পরিবর্তন হতে পারে।
অর্ডার শিপমেন্টের আগে আপনি ক্যানসেল করতে পারবেন। পণ্য যদি সাপ্লায়ারের কাছে রিলিজ হয়ে যায়, তাহলে রিটার্ন শর্তসাপেক্ষ। By Air ৪০ দিন এবং By Sea ৯০ দিন অতিক্রম করলে রিফান্ড শর্ত অনুযায়ী হবে।
আপনি কল করতে পারেন 01756-993603 অথবা ওয়েবসাইটে প্রদত্ত ফর্মের মাধ্যমে আমাদের মেসেজ পাঠাতে পারেন। আমাদের কাস্টমার সার্ভিস টিম দ্রুত সহায়তা করবে।